• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন |

বঙ্গোপসাগরে ৪০ জন রোহিঙ্গাসহ নৌকাডুবি

সিসি নিউজ ডেস্ক ।। বঙ্গোপসাগরে ৪০ জন রোহিঙ্গাসহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাকি রোহিঙ্গারা নিখোঁজ ছিলেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তথ্যগুলো নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

মো. শহীদুল ইসলাম বলেন, শুক্রবার রাতে ভাসানচর ক্যাম্প থেকে নৌকা যোগে ৩০ থেকে ৪০ জন রোহিঙ্গা পালিয়ে চট্টগ্রামে যাচ্ছিল বলে জানা গেছে। তাদের নৌকাটি ভাসানচরের ১৫ থেকে ২০ কিলোমিটার পূর্ব দিকে চট্টগ্রামের বঙ্গোপসাগরে পৌঁছালে ডুবে যায়। খবর পেয়ে বাংলাদেশ বিমানবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা তাদের উদ্ধারে নামে। এ পর্যন্ত ১৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে আব্দুর রহমান নামের একজন ফিশিং ট্রলারে চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় চলে গেছে। বর্তমানে সে সাতকানিয়ার কেচিয়া গ্রামের নূর সালামের বাড়িতে রয়েছে। নৌকা ডুবির ঘটনায় আব্দুর রহমানের পাঁচ সন্তান এখনো নিখোঁজ রয়েছে। তাঁরা হচ্ছে, সুপাইরা (৮), কিসমত আরা (৬), ফেরদৌস (৫), সকিনা (৪), নুর আয়েশা (৩ মাস)। তাঁরা সবাই ভাসানচরের ৫০ নম্বর ক্লাস্টারের সি -৭/৮ রুম এফসিএন-১৯২৩৫ তে থাকত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ