• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন |

ঘরে বসেই ভূমির দলিল পাবেন গ্রাহকরা

সিসি নিউজ ডেস্ক ।। এখন থেকে ঘরে বসেই ভূমির দলিল পাবেন সেবা গ্রহীতারা। এ লক্ষ্যে মঙ্গলবার ভূমি মন্ত্রণালয় ও ডাক বিভাগের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায় ভূমির দলিল, পরচা, খতিয়ান, ম্যাপসহ বিভিন্ন প্রামাণ্য দলিল সেবা গ্রহীতাদের বাসায় পৌঁছে দেওয়া হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি সচিব মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক সিরাজ উদ্দিন। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস ও ডাক বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এস এম শাহাব উদ্দীন চুক্তিতে সই করেন। এ দিন অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয় ও ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, প্রতিটি ডাকঘরে নিযুক্ত ব্যক্তি প্রতিদিন নিকটস্থ ভূমি অফিস থেকে ভূমি-সংক্রান্ত দলিল সংগ্রহ করে সংশ্নিষ্টদের ঠিকানায় পৌঁছে দেবেন। এই সেবার জন্য অনলাইনে আবেদনের সময়ই সেবা গ্রহীতারা ডাকযোগে অনুরোধ জানাতে পারবেন। এ ক্ষেত্রে ডাকমাশুল বাবদ মূল্য পরিশোধ করতে হবে।

সেবা গ্রহীতারা অনলাইনে বা কল সেন্টারের মাধ্যমে আবেদন করার সুযোগ পেলেও ওইসব দলিল পেতে ভূমি অফিসে যেতে হতো। এখন এসব সংগ্রহের জন্য আর ভূমি অফিসে যেতে হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ