• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |

রাবি ভর্তিচ্ছুদের জন্য তিতুমীর এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ বাতিল

সিসি নিউজ।।  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের যাতায়াতের জন্য বাংলাবান্ধা এক্সপ্রেসে অতিরিক্ত বগি সংযোজন ও তিতুমীর এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ বাতিল করে ট্রেন চালু রাখার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন।

আগামী ৪-৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনটি ইউনিটে এক লাখ ৩৫ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন।

রাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য টিকিট না পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা বাংলাবান্ধা এক্সপ্রেসে অতিরিক্ত বগি সংযোজন, তিতুমীর এক্সপ্রেসের ও রোববার বরেন্দ্র এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ বাতিল করে ট্রেন চালু রাখার দাবি জানিয়েছেন আগেই।

এছাড়া আগামী ৩ অক্টোবর বাংলাবান্ধা এক্সপ্রেসে অতিরিক্ত অত্যাধুনিক তিনটি বগি সংযোজন ও সাপ্তাহিক বন্ধ বাতিল করে তিতুমীর এক্সপ্রেস চালু রাখার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী।

রেল সূত্র জানিয়েছে, রেলমন্ত্রীর নির্দেশে রেল বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুবিধার জন্য আগামী ৩ অক্টোবর একদিনের জন্য পঞ্চগড় থেকে রাজশাহী গামী বাংলাবান্ধা এক্সপ্রেসে অতিরিক্ত অত্যাধুনিক তিনিটি বগি সংযোজন করা হয়েছে।

এছাড়া চিলাহাটী থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ বাতিল করে ট্রেন চলাচলের নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ