• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন |

করোনায় মৃত্যু বাড়লো

সিসি নিউজ ডেস্ক।। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৭৮ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা পরিস্থিতি-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার ৪ জনের মৃত্যু এবং ২৩২ জন রোগী শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

জুনের শেষ থেকে আগস্টের শেষ পর্যন্ত টানা দৈনিক মৃত্যু ১০০-এর ওপরে ছিল। এমনকি কোনো কোনো দিন মৃত্যু ২০০ ছাড়িয়ে গেছে। ১০ ও ৫ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮৩২টি সক্রিয় ল্যাবে ১৫ হাজার ৪২টি নমুনা পরীক্ষা করলে ২৭৮টিতে করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসেবে রোগী শনাক্তের হার ১ দশমিক ৮৫ শতাংশ।

যেখানে গতকাল ১৭ হাজার ১০০টি নমুনা পরীক্ষা করলে ২৩২টিতে করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসেবে রোগী শনাক্তের হার ছিল ১ দশমিক ৩৬ শতাংশ।

গত একদিনে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে ২ জন করে ৬ জন এবং সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একজন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় চট্টগ্রাম ও বরিশাল বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৯ জনের মধ্যে ৭ জন সরকারি হাসপাতালে, বেসরকারি হাসপাতালে একজন এবং বাসায় একজন মারা গেছেন। তাঁদের মধ্যে নারী ৩ জন এবং পুরুষ ৬ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ২৯৪ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১৫ লাখ ৩০ হাজার ৯৪১ জন। যেখানে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৭ হাজার ৪১৭ জন। আর মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮১৪ জন করোনা রোগীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ