• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন |

নীলফামারীর সদর উপজেলার ১১টি ইউপি নির্বাচনে ২টিতে নৌকা ও ৯টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। বৃহস্পতিবার শান্তিপূর্ণ নির্বাচন শেষে গভীর রাতে ওই ফলাফল ঘোষণা করা হয়।

সিসি নিউজ।। নীলফামারীর সদর উপজেলার ১১টি ইউপি নির্বাচনে ২টিতে নৌকা ও ৯টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

বৃহস্পতিবার শান্তিপূর্ণ নির্বাচন শেষে গভীর রাতে ওই ফলাফল ঘোষণা করা হয়।

এর মধ্যে নৌকা প্রতীকে গোড়গ্রাম ইউনিয়নে মাহবুব জর্জ ও সংগলশী ইউনিয়নে কাজী মোস্তাফিজার রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে লক্ষ্মীচাপ ইউনিয়নে আমিনুর রহমান, পলাশবাড়ি ইউনিয়নে ইব্রাহিম তালুকদার, কচুকাটা ইউনিয়নে আব্দুর রউফ, রামনগর ইউনিয়নে ওবায়দুল হক (বিদ্রোহী), পঞ্চপুকুর ইউনিয়নে ওয়াহেদুল ইসলাম (বিদ্রোহী), সোনারায় ইউনিয়নে নূরুল ইসলাম (বিএনপি), চওড়া বড়গাছা ইউনিয়নে আবুল খায়ের বিটু (বিদ্রোহী), চড়াইখোলা ইউনিয়নে মাসুম রেজা এবং চাপড়া সরমজানি ইউনিয়নে জাহাঙ্গীর আলম লালন ফকির (জামায়াত) জয়ী হয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বেসরকারিভারে ওই ফলাফল ঘোষণা করেন।

তবে চড়াইখোলা ইউনিয়নে ভোট কারচুপির অভিযোগ তুলে চেয়ারম্যান পদের সাত প্রার্থী ও তাদের সমর্থকরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। আজ শুক্রবার সকাল থেকে নীলফামারী-সৈয়দপুর সড়কের দারোয়ানী এলাকায় ওই অবরোধ কর্মসূচী পালন করছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ