• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সৈয়দপুরে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অপরাজিতাদের মতবিনিময়

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অপরাজিতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচ বাস্তবায়িত ‘অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় ওই সভার আয়োজন করা হয়।
এতে সভাপতি করেন সৈয়দপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি সানজিদা বেগম লাকী। সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির (এ) সৈয়দপুর পৌর শাখার সভাপতি মো. জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সৈয়দপুর উপজেলা শাখার সম্পাদক রুহুল আলম মাস্টার, ওয়ার্কার্স পার্টির স্থানীয় নেত্রী কামরুন নাহার ইরা প্রমূখ।
পুরো মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রসিওয়াচ এর নীলফামারী জেলা সমন্বয়কারী মো. কামাল হোসেন শাহ।
সভায় সংস্থার সৈয়দপুর উপজেলা সমন্বয়কারী রীমাসহ উপজেলার পাঁচটি ইউনিয়নের স্থানীয় পর্যায়ের সম্ভাব্য ও নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ