• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

সিসি নিউজ।। সারাদেশের মতো আজ ২ জানুয়ারী (রবিবার) নীলফামারীর সৈয়দপুরে জাতীয় সমাজ সেবা দিবস – ২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে ” মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা ” দিবসের এবারের প্রতিপাদ্যের ওপর ওই আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি  মোঃ মোখছেদুল মোমিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আজমল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সানজিদা বেগম লাকী।
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মোঃ মাহ্মুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ  আল মিজানুর রহমান প্রমূখ।
আলোচনা সভায় সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ নাছিম রেজা শাহ্, স্বেচ্ছাসেবী মোঃ আমির হোসেন ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সৈয়দপুর পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের হাতীখানা গাউসিয়া এলাকায় বাসিন্দা নারী হোটেল শ্রমিক  বিধবা ফরিদার হাতে বিধবা ভাতা পরিশোধের বই তুলে দেয়া হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন বিধবা ফরিদার হাতে বিধবা ভাতার বইটি তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ