• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

সিসি নিউজ ডেস্ক।। বাংলাদেশ ক্রিকেটে নতুন একটি সকাল দেখার অপেক্ষাতেই আজ ভোরে খেলা দেখতে বসেছিলেন লাখো ক্রিকেটপ্রেমী মানুষ। শুধু বাংলাদেশের সমর্থকেরাই নন, অপেক্ষায় ছিলেন হার্শা ভোগলে-আকাশ চোপড়ার মতো ক্রিকেট বিশ্লেষকেরাও।

তবে প্রত্যাশার মাঝে ভয় হয়ে ছিল মুলতানের মতো দুঃস্মৃতিগুলোও। যেখানে কাছাকাছি গিয়েও জেতা হয়নি। এবার যদিও আর ভুল হয়নি বাংলাদেশের। ইবাদত হোসেন -লিটন দাসদের হাত ধরে ঠিকই নতুন সকাল দেখেছে বাংলাদেশের ক্রিকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশের জয় ৮ উইকেটে।

চতুর্থ দিন ৫ উইকেটে ১৪৭ রানে থেমেছিল নিউজিল্যান্ড। আজ স্বাগতিকেরা যোগ করতে পারে ২২ রান। ৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন ওপেনার সাদমান ইসলাম (৩)। জয় থেকে ৬ রান দূরে থাকতে ফেরেন নাজমুল হোসেন শান্ত (১৭)। তবে আর কোনো বিপদ হতে না দিয়ে বাংলাদেশকে ঐতিহাসিক এক জয় এনে দেন মুমিনুল হক(১৩) ও মুশফিকুর রহিম (৫)।

বোলিংয়ে আগের দিন যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই আজ শুরু করেছিলেন ইবাদত। যাকে সবচেয়ে বেশি ভয় ছিল সেই রস টেলরকে ফেরালেন সবার আগে। দলীয় ১৫৪ রানে টেলরকে বোল্ড করেন এই পেসার। তাঁর ব্যাট থেকে আসে ৪০ রান। কোনো রান করার আগে ইবাদতের ষষ্ঠ শিকারে পরিণত হন কাইল জেমিসন। ১৬ রান করা রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে বাংলাদেশের কাজটা আরও সহজ করে দেন তাসকিন আহমেদ।

এরপর কোনো রান করার আগে টিম সাউদিকেও ফিরিয়ে দেন তাসকিন। তখন নিউজিল্যান্ডের রান ১৬১। পরে দলীয় ১৬৯ রানে বোল্টকে ফিরিয়ে কিউইদের গুটিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত বোলিংয়ে ৬ উইকেট নেন ইবাদত, তাসকিনের শিকার ৩ উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ