• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন |

সৈয়দপুরে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা

সিসি নিউজ।। উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুরে  আজ বৃহস্পতিবার দেশের সর্বনিন্ম তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৬টার এ তাপমাত্রা সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

তিনি জানান, এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৬ শতাংশ এবং ঘন কুয়াশার কারণে এ অ লের দৃষ্টিসীমা ছিল ৮০০ মিটার। এছাড়া আগামী ২৪ ঘন্টায় জেলা বৃষ্টিপাত ঝড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত ঝড়লে আবারো কমবে তাপমাত্রার পারদ। এমন আবহাওয়া আরো দু’দিন থাকার সম্ভবনা রয়েছে।

এদিকে দেশের সবনিম্ন তাপমাত্রা নীলফামারীর সৈয়দপুরে রেকর্ড হলেও তেমন প্রভাব ফেলেনি জনজীবনে। সকাল থেকেই শহর থেকে গ্রাম পর্যন্ত সর্বস্তরেই ছিল প্রাণচ লতা। গত দুই সপ্তাহের তীব্র শীতে বোরো আবাদ সামান্য ব্যহত হলেও সেই বাধা কাটিয়ে উঠতে সকাল থেকে কৃষকরা শ্রমিকদের নিয়ে জমিতে নেমেছেন বোরো আবাদ চাষে।

উল্লেখ্য যে, এ বছরে জেলায় সর্বনিম্ন ৭ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত ২৮ জানুয়ারী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ