ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর ডিমলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থায়নে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ ১ কিলোমিটার রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৯-এপ্রিল) সকালে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের পাগলপাড়া রাস্তার মহুবরের বাড়ির মোড় হতে শুরু করে দোহলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তার এইচবিবি করণ কাজের ফলক উন্মোচন করেন, নীলফামারী-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। ইউএনও মো: বেলায়েত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, অত্র ইউ.পি চেয়ারম্যান মো: রবিউল ইসলাম লিথন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর, ইউনিয়ন আ.লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি হামিদুর ইসলাম প্রমুখ। ১ কি.মি এইচবিবি রাস্তার কাজের ৬০ লক্ষ ৬৯ হাজার ৫ শত ৫০ টাকা ব্যায় ধরা হয়েছে। উন্নয়নমূলক কাজটি সম্পন্ন করতে এলাকার সকলের সহযোগিতা কামনা করেন।