• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরে সরকারি কর্মসূচির শ্রমিক নিড়ানি দিচ্ছেন মেম্বারের জমি

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরের সরকারের ৪০ দিনের কর্মসূচির লোকদের দিয়ে করানো হচ্ছে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের জমিতে নিড়ানির কাজ। এছাড়া অতিদরিদ্রদের কর্মসংস্থানের তালিকায় রয়েছে সচ্ছল ও মধ্যবিত্ত ব্যক্তিদের নাম। তালিকায় নাম থাকলেও বাস্তবে তারা কাজ করেন না। তালিকায় রয়েছে সরকারি একাধিক সুবিধাভোগীরাও।

এমন অভিযোগ কামারপুকুরের ধলাগাছ সমাজ কল্যাণ সংগঠনের ৷ সংগঠনটির সাধারণ সম্পাদক মো. জুয়েল উপজেলা প্রশাসনকে লিখিত অভিযোগ করেছেন। মো. জুয়েল বলেন, প্রকল্পের বরাদ্দের বড় একটি অংশের ভাগ যায় প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রকল্প বাস্তবায়ন দপ্তরে। তাই তো লিখিত অভিযোগ দিলেও কোনো পদক্ষেপ নেননি কর্তৃপক্ষ।

সৈয়দপুর উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু হাসনাত সরকার বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যে প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীকে অনিয়মের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য লিখিতভাবে জানানো হয়েছে।’

জানা যায়, উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৪০ দিনের কর্মসূচিতে অনিয়মের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন ওই এলাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন। অভিযোগে বলা হয়, কর্মসূচিতে প্রকল্প তালিকায় ওই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে ২১ জনের মধ্যে ৯ জনেই দশ টাকার রেশন কার্ড ভিজিডিসহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে থাকেন। আবার কয়েকজনের নাম থাকলেও ফোন নম্বর অন্যজনের রয়েছে। ৪০ দিনের কর্মসূচির শ্রমিকদের দিয়ে ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মুহিত আলাল তাঁর নিজস্ব জমিতে নিড়ানি দিচ্ছেন। যা প্রকল্পের নিয়মবহির্ভূত কাজ।

কামারপুকুর ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি নামগুলো সংশোধন করা হবে। তবে ইউপি সদস্যের জমি নিড়ানির বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ