• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন |
শিরোনাম :

বৃদ্ধাশ্রমের মা বাবারা পেলেন ঈদের নতুন জামা

।। নওশাদ আনসারী ।। বৃদ্ধাশ্রমে থাকা পরিবার-পরিজনবিহীন তারা। ঈদের নতুন জামা পেয়ে উচ্ছাতি তারা। কেউ কাপড়গুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন, কেউবা আগতদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন দোয়া। এভাবে নীলফামারীর কিশোরগঞ্জে “নিরাপদ বৃদ্ধাশ্রমের” পরিবার-পরিজনবিহীন মা-বাবারাদের ‘ঈদ উপহার’ দিয়েছে সৈয়দপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে বৃদ্ধাশ্রমে থাকা প্রত্যেক বয়স্কজনের ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনটি ঈদের নতুন জামা ও পোলাও চাল, সেমাই, চিনি. দুধসহ অন্যান্য সামগ্রী পৌছে দিয়েছে তারা।
‘আমাদের প্রিয় সৈয়দপুর’- পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী প্রতিষ্ঠানটির প্রধান সাজেদুর রহমানের হাতে মা-বাবাদের জন্য ওই উপহারসামগ্রী তুলে দেন। ঈদ উপহারের মধ্যে শাড়ি, লুঙ্গি, খাবার সামগ্রী রয়েছে।
উপহার সামগ্রী বিতরণের আগে নিরাপদ বৃদ্ধাশ্রমের অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের খোঁজখবর নেন সংগঠনের সদস্যরা। এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করে কিছুটা সময় কাটান।
সংগঠনের সাজু বলেন, ঈদ সামগ্রী পাওয়া এসব মানুষরাই প্রথম হকদার। আমরা প্রকৃত জায়গা ঈদ উপহার পৌছি দিয়েছি মাত্র। বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সামিউল, রাজা, আয়ান, জয়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ