• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ডিমলায় ঈদের আনন্দ পুড়ে ছাই নয় ব‍্যবসায়ীর

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। যখন করোনাকালের ক্ষতি পুষিয়ে ওঠার স্বপ্ন দেখছিলেন কলোনির ব্যবসায়ীরা, তখন সর্বনাশা আগুনে পুড়ে ছাই হলো সব।ঈদের আগেরদিন ভয়াবহ আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে তাদের স্বপ্নের নয় প্রতিষ্ঠান। এতে অন্তত অর্ধোকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সোমবার(২মে) ভোররাতে উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের কলোনি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত দোকানদার সূত্রে জানা গেছে, রাতে কলোনি বাজারে একটি মুদির দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে একঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৯টি দোকান-ঘর পুড়ে গেছে।
ডিমলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুর মোহাম্মদ জানান,ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।ক্ষতিগ্রস্ত দোকানদারকে সরকারি সহায়তায় নগদ অর্থ সাহায্য দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ