• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন |
শিরোনাম :

গাছে কলস বেঁধে পাখির নিরাপদ আবাস তৈরিতে ‘হৃদয়ে সৈয়দপুর’

সিসি নিউজ।। পাখির অভয়াশ্রম গড়ে তোলার লক্ষ্যে গাছে গাছে কলস বেঁধে নিরাপদ আবাস তৈরি করছে ‘হৃদয়ে সৈয়দপুর’ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে প্রথম ধাপে অর্ধশতাধিক বিভিন্ন গাছে গাছে কলস টাঙানো হয়।
বোতলাগাড়ী ইউনিয়ন শাখার সভাপতি নুরনবী ইসলাম মুন্না’র নেতৃত্ব সংগঠনের সদস্যরা কলস গুলো গাছে গাছে বেঁধে দেয়। কলসগুলো আমগাছ, জামগাছ, কাঁঠালগাছ থেকে শুরু করে গ্রামের অনেক উঁচু গাছেই পাখিদের বাসা বাধার জন্য টাঙিয়ে দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, বোতলাগাড়ী শাখার সহ- সভাপতি নজির রায়হান, দপ্তর সম্পাদক গোলাম রাব্বানী, কোষাধ্যক্ষ ফিরোজ, সদস্য আজিম হোসেন, জাকির হোসেন প্রমূখ।
বোতলাগাড়ী ইউনিয়ন শাখার সভাপতি নুরনবী ইসলাম মুন্না বলেন, শুধু আমরা পাখি শিকার থেকে বিরত থাকলে অসংখ্য পাখি রক্ষা পাবে। এতে পরিবেশ ও প্রকৃতির ভারসাম্যও বজায় থাকবে। পাখিরাই হলো আমাদের প্রকৃতির প্রকৃত বন্ধু। এরাই আমাদের প্রাকৃতিক পরিবেশকে বাঁচিয়ে রেখেছে। প্রাকৃতিক পরিবেশ বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকব। বর্তমানে ঝড় বৃষ্টিতে পাখির বাসাগুলো ভেঙে মাটিতে পড়ে যাচ্ছে। তাই পাখির নিরাপদ আশ্রয়ের জন্য আমরা কলস টাঙায়ে বাসা বানিয়ে দিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ