• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন |
শিরোনাম :

দিনাজপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩

ফাইল ফটো

ফাইল ফটো

সিসি নিউজ।। দিনাজপুর থেকে দশমাইল মহাসড়কের নসিপুর সাতমাইলে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তিন যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সাতমাইল বাঁকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দুর্ঘটনায় নিহতরা হলেন দিনাজপুর শহরের সুইহারী এলাকার কপিল বসাকের ছেলে বর্ন বসাক (২২), দিনাজপুর শহরের মুন্সিপাড়া এলাকার মৃত নুরুল আমিন সিদ্দিকীর ছেলে ইমন (২৩) এবং কসবা এলাকার শফিকুল ইসলামের ছেলে শাহরিয়ার শাওন (২৪)। আর আহতরা হলেন মুন্সিপাড়া এলাকার মাহাবুবের ছেলে তামজিদ (১৯) এবং বাহাদুর বাজার এলাকার ডিশ লাইন ব্যবসায়ী ও পিএমএন ক্যাবল টিভি নেটওয়ার্কের স্বত্বাধিকারী মাহামুদুন নবী পলাশের ছেলে রওনাক নবী প্রিয় (২৩)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রাইভেট কারটি দিনাজপুর শহরের দিকে ফিরছিল। সাতমাইল বাঁক এলাকায় পৌঁছালে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) গোলাম মওলা জানান, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দশমাইল থেকে প্রাইভেট কারে করে তাঁরা বাড়ি ফিরছিলেন। সাতমাইল মোড়ে এলে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বর্ন বসাকের মৃত্যু হয়। স্থানীয়রা বাকিদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শাওন ও ইমনকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ