• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন |
শিরোনাম :

ডোমারের সংস্কৃতিকর্মী লায়লা শারমিন মিষ্টি আর নেই

সিসি নিউজ।। নীলফামারীর ডোমার উপজেলার জনপ্রিয় সংস্কৃতিকর্মী ও ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান সোহাগের স্ত্রী লায়লা শারমিন মিষ্টি (৪০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে—রাজিউন)। আজ সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে রংপুর ডক্টরস ক্লিনিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

সাহিত্য ও সংস্কৃতি পরিষদের নাট্য সম্পাদক শুভ ভৌমিক জানান, রবিবার সকালে মিষ্টি আপু পাসপোর্ট করার কাজে আমাদের সংগঠনের সহ-সভাপতি রতন রায়ের বাইকে করে করে নীলফামারী যায়। কাজ শেষে ফেরার পথে পলাশবাড়ী নামকস্থানে উচ্চ রক্তচাপের কারণে মিষ্টি আপু বাইক থেকে পড়ে যায়। তারপর তাকে রংপুর ডক্টরস ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। তিনি সুস্থ্য ছিলেন। আজ হঠাৎ করে বিকালে আরো উচ্চ রক্তচাপ বেড়ে গিয়ে ইন্তেকাল করেছেন।
তার অকাল মৃত্যুতে গোটা উপজেলায় শোকের ছায়া নেমে আসে। নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুল, বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন, প্রেসক্লাব সভাপতি মোঃ মোজাফফর আলীসহ সংস্কৃতিকর্মীরা মরহুমার রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ