• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরে মাকে মারপিটের দায়ে মাদকসেবি পুত্রের কারাদন্ড

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে প্রকাশ্যে মাদক সেবন এবং মাকে মারপিটের অভিযোগে হায়দার আলী (২২) নামের যুবকের এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।  বুধবার (১৭ আগস্ট) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন ওই সাজা দেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সৈয়দপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ী ক্যাম্পের বাসিন্দা মো. আশরাফ আলীর ছেলে হায়দার আলী (২২)। বুধবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে সে প্রকাশ্যে মাদক সেবন করে এবং তার মাকে মারপিট করছিল। এ সময় খবর পেয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে থানার উপ-পরিদর্শক (এসআই) লক্ষী নারায়ণ বর্মন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদকসেবী হায়দার আলীকে প্রকাশ্যে মাদক সেবন এবং তার মাকে মারপিট করার সময় হাতেনাতে আটক করেন। পরে সেখানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রকাশ্যে মাদক সেবন ও মাকে মারপিটের দায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মফিজুল হক। তিনি জানান, কারাদন্ডপ্রাপ্ত হায়দার আলীকে বুধবারই নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ