• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |

জ্বালানি তেলের দাম লিটারে কমলো ৫ টাকা

সিসি নিউজ ডেস্ক ।। জ্বালানি তেলের দাম লিটারে পাঁচ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

এর আগে জ্বালানি তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ডিজেলে আমদানি শুল্কের হার কমানো এবং আগাম কর প্রত্যাহারের ফলে জ্বালানি তেলের (ডিজেল, পেট্রল ও অকটেন) দামও সমন্বয় করতে যাচ্ছে সরকার।

উৎস: বাংলাদেশ জার্নাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ