• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |

সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা করে গেজেট প্রকাশ

সিসি নিউজ ডেস্ক।। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক জেলা ও দায়রা জজ মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

আজ সোমবার বিকেলে ইসি সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত ওই গেজেট প্রকাশ করা হয়।

গেজেটে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২৭নং আইন) এর ধারা ৭ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১ এর বিধি ১২ এর উপ-বিধি (৬) অনুসারে নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনার এর ঘোষণা মোতাবেক মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল আজ সোমবার দুপুরে নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই শেষে মো. সাহাবুদ্দিনকে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেন। এদিনই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও তখন জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ