• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন |
শিরোনাম :

মাইক্রোবাসের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

সিসি নিউজ।। রংপুর নগরীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটর সাইকেল চালক এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে রংপুর-দিনাজপুর মহাসড়কের হাজিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জান গেছে, স্কুল শিক্ষক সুলতান উদ্দিন (৬৪) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর বেনু বন্দর এলাকার বাসিন্দা। তিনি মোটরসাইকেল যোগে পাগলাপীর যাচ্ছিলেন। এসময় রংপুরগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মেট্রোপলিটন হাজিরহাট থানার ওসি রাজিব বসুনিয়া বলেন,শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাইক্রোবাসের চালককে খোঁজা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ