• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তামিমের ১৫ হাজার

সিসি নিউজ ডেস্ক।। বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের জন্য বিশেষ দিন আজ। ক্যারিয়ারের ৩৪তম জন্মদিনে পা রাখলেন টাইগার এই ওপেনার। জন্মদিনে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দেশের প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারী ক্লাবে নাম লিখিয়েছেন এ ওপেনার।

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এ কীর্তি গড়েন তামিম। ৩৮৩তম ম্যাচ ও ৪৪৪তম ইনিংসে এ মাইলফলক পূর্ণ হলো তার। তবে মাইলফলক ছোঁয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি তামিম। ব্যক্তিগত ২৩ রানে পড়েছেন রানআউটের ফাঁদে।

১৫ হাজার রানের মধ্যে দেশের হয়ে তামিম করেছেন ১৪ হাজার ৯৫২ রান। বিশ্ব একাদশের হয়ে ৪ ম্যাচে তার সংগ্রহ ৫৭ রান। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানের ১৪ হাজার রানই নেই। ১৩ হাজারের ওপর আছে দুজনের— মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের। মুশফিকের ১৩৭৬৬, সাকিবের রান ১৩৭১৭।

বাংলাদেশের প্রথম হলেও বিশ্ব ক্রিকেটে ১৫ হাজার রান করা ৪০তম ব্যাটসম্যান তামিম। সবচেয়ে বেশি ৩৪ হাজার ৩৫৭ রান ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ