• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন |
শিরোনাম :

দেওয়ান মুজিবুদ্দৌলা জকির দাফন সম্পন্ন

সিসি নিউজ।। নীলফামারী জেলা শ্রমিকলীগের আহ্বায়ক ও জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান মুজিবুদ্দৌলা জকি (৫৩) হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার রাত ৯টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। জেলা শহরের থানাপাড়া নিবাসী দেওয়ান মুজিবুদ্দৌলা জকি নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের ছোট ভাই। সোমবার সকালে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিক অফিস চত্ত্বরে প্রথম ও দুপুরে নীলফামারী সার্কিট হাউজ ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে ডাকবাংলো কবরস্থানে মরহুমের দাফন করা হয়। তাঁর অকাল মৃতুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, স্থানীয় আওয়ামীলীগ, শ্রমিকলীগ, শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ