• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বন্ধু কল্যাণ সংস্থার উদ্যোগে সহস্রাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ

নীলফামারী প্রতিনিধি।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে নীলফামারীতে সহস্রাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ‘বন্ধু কল্যাণ সংস্থা’।
নীলফামারী সদর উপজেলার হালিরবাজার, রেলস্টেশন, গাছবাড়ি, ডালপট্টি, বড়বাজার, বাটারমোড়, চৌরঙ্গি মোড় ও পাঁচমাথা এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের সভাপতি বিশিষ্ট ঠিকাদার শাহ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী সরকার উপস্থিত ছিলেন। এছাড়া শহরের সবুজপাড়া মহল্লার বাসিন্দা জটিল রোগে আক্রান্ত মোহাম্মদ আব্দুলের কাছে ১৫হাজার টাকার সহায়তার চেক তুলে দেয়া হয় সংগঠনের উদ্যোগে।
রবিবার সন্ধ্যায় শহরের জেলা পরিষদ মার্কেটে অবস্থিত সংস্থার কার্যালয়ে ১৫হাজার টাকার সহায়তার চেক তুলে দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ।
বন্ধু কল্যাণ সংস্থার সভাপতি বিশিষ্ট ঠিকাদার শাহ আনোয়ার হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার পার্টি না করে ইফতার সামগ্রী বিতরণ ও দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় ইফতার পার্টি না করে আমরা ইফতার বিতরণ ও চিকিৎসা সহায়তা হিসেবে টাকা প্রদান করেছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ