• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন |
শিরোনাম :

বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ৩নং ইউনিটের স্টিম পাইপ ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ

সিসি নিউজ।। পার্বতীপুরের ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩নং ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। গতকাল শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে উৎপাদন বন্ধ হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তথ্য মতে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতার ৩নং ইউনিট থেকে প্রতিদিন ২৭০ থেকে ২৮০ মেগাওয়াট উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো। আর এ জন্য প্রতিদিন ২ হাজার ৬০০ টন কয়লা ব্যবহার হচ্ছিল। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে এক নম্বর ইউনিট থেকে ৭০-৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এ ইউনিটের বিদ্যুৎ উৎপাদনে রাখতে প্রতিদিন ৯০০ থেকে ১০০০ টন কয়লা ব্যবহার হচ্ছে।

অপরদিকে সংস্কারকাজের জন্য দুই নম্বর ইউনিটের ওভারহোলিংয়ের কাজ চলছে। এ  ইউনিট থেকে প্রতিদিন ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক জানান, ৩নং ইউনিটের স্টিম পাইপ ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। এটি মেরামত করতে দুই থেকে তিন দিন সময় লাগবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ