• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চিলাহাটি-ঢাকা রুটে নতুন ট্রেন ‘নীলফামারী এক্সপ্রেস’

সিসি নিউজ।। আগামী ৪ জুন নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ‘নীলফামারী এক্সপ্রেস’ নামে নতুন একটি আন্তনগর ট্রেন সীমান্তবর্তী স্টেশন চিলাহাটি থেকে ট্রেনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। ওই দিন সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তনগর ট্রেনটি উদ্বোধন করবেন।

আজ মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে এক জোড়া নতুন আন্তনগর ট্রেনের নাম ‘নীলফামারী এক্সপ্রেস’। চিলাহাটি থেকে ৮০৬ নম্বর ট্রেনটি সকাল ৬টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৩টা ১০ মিনিটে। অন্যদিকে ৮০৫ নম্বর ট্রেনটি বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকা ছেড়ে চিলাহাটি পৌঁছাবে রাত ১টা ৪৫ মিনিটে। ট্রেনটিতে এসি বার্থ, স্নিগ্ধা ও শোভন চেয়ার শ্রেণির আসন বিন্যাসের ব্যবস্থা রয়েছে। লোকোমোটিভ ছাড়া ২২টি বগির ওপর থাকবে ১১টি কোচ।

এ ছাড়া ট্রেনটির উভয় চলাচলের ক্ষেত্রে ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, ঈশ্বরদী বাইপাস ও বিমানবন্দরে যাত্রাবিরতি করবে। প্রতি শনিবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে এবং চিলাহাটি স্টেশনে ট্রেনের ব্রেক বেজ, ওয়াটারিং ও ক্লিনিং করা হবে।

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) অসীম কুমার তালুকদার বলেন, ‘নতুন ট্রেনটি ৪ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এর মাধ্যমে রাজধানীর সঙ্গে উত্তরের জেলা নীলফামারীর মানুষের যোগাযোগের পথ আরও সুগম হলো। পাশাপাশি এ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবি পূরণ হলো।’

উল্লেখ্য, এর আগে ২০০৭ সালে সৈয়দপুর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের মধ্যে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস চলাচল শুরু করে। পরে ওই ট্রেনটির গন্তব্য নীলফামারী থেকে চিলাহাটি পর্যন্ত করা হয়। নীলসাগর চালু হওয়ার পরে উত্তরবঙ্গের বিভিন্ন রুটে একাধিক ট্রেন চালু করা হলেও ঢাকা-চিলাহাটি রুটে একটি মাত্র নীলসাগর এক্সপ্রেস ট্রেন চলাচল করত।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ