• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর বনাম কিশোরগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা অফিসার্স ক্লাব বনাম কিশোরগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সৈয়দপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলায় নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়েছে। পরবর্তীতে খেলা ট্রাইব্রেকারে গড়ায়। এতে ৩-৩ গোলে অমীমাংসিত থাকে। পরে উভয় দলের সিদ্ধান্তে দুই দলেই বিজয়ী ঘোষণা করা হয়েছে। প্রীতি ফুটবল ম্যাচে সৈয়দপুর উপজেলা অফিসার্স ক্লারের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন ইউএনও ফয়সাল রায়হান এবং কিশোরগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবের দলনেতা ছিলেন ইউএনও নুর- ই আলম সিদ্দিকী। রেফারীর দায়িত্ব পালন করেন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. শরিফুল ইসলাম। সহকারী রেফারি ছিলেন গোলাম মোস্তফা ও আবু মুসা। প্রীতি ফুটবল ম্যাচে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ