• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের অনলাইনে বিনামূল্যে

বিশেষ প্রতিনিধি।।নীলফামারীর সৈয়দপুরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে আবেদন করে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন “আমাদের প্রিয় সৈয়দপুর”। গত শনিবার (১৯ আগস্ট) থেকে সংগঠনটির উদ্যোগে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আর এ কার্যক্রম চলবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত।
সারাদেশে সমাজসেবা অধিপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহবান করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদনের সুযোগ রয়েছে। হতদরিদ্র বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের লোকজন যাতে বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতার আবেদন অনলাইনে বিনামূল্যে যথাযথভাবে করতে পাবেন সেই উদ্যোগ গ্রহন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’।শনিবার (১৯ আগস্ট) থেকে শুরু হয়েছে ওই বিনামূল্যে অনলাইনে আবেদন করানো ওই কর্মসূচী। এতে বৃদ্ধ- বৃদ্ধা, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিরা খোঁজ পেয়ে ওই সংগঠনের কার্যালয়ে আসতে শুরু করেছে। আর বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন বিনামূল্যে প্রতিদিন সেবা পাচ্ছেন। সৈয়দপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি ও স্বামী পরিত্যক্ত নারীরা ওই সংগঠনের কাছ থেকে বিনামূল্যে আবেদন করতে পারবেন। স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রিয় সৈয়দপুর কার্যালয়ে অনলাইনে আবেদন করতে আসেন শহরের গোলাহাট এলাকার বিধবা রোকশানা (৫৮)। তিনি জানান, আবেদন করার জন্য কম্পিউটার দোকানে গেলে ২০০ টাকা ফি চায়। এ নিয়ে অনেক জায়গায় ঘুরেছি। স্বামী মারা গেছে অনেক আগে। আমরা গরীব মানুষ। ভাতার আবেদন কিভাবে করবো তাও জানি না। কেউ গুরুত্বও দেয় না। পরে একজনের কাছে খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রিয় সৈয়দপুর এর অফিসে গেলে তারা এক টাকা না নিয়েই আবেদন করে দেয়। আল্লাহ তাদের ভালো করুক।
স্বেচ্ছাসেবী আমাদের প্রিয় সৈয়দপুর সংগঠনের সভাপতি নওশাদ আনসারী জানান, আমরা এসব অসহায় মানুষদের মানবিক দিক বিবেচনা নিয়ে নিজস্ব ল্যাপটপ, প্রিন্টার, ইন্টারনেট খরচ করে বিনামূল্যে অনলাইনে আবেদন করে দিচ্ছি। ফরম পূরনের পর কি করতে হবে কোথায় কার কাছে সই স্বাক্ষর নিতে হবে সেটাও করে দিচ্ছি আমরাই। যাতে অসহায় এসব মানুষের কোন রকম ভোগান্তি না হয়।
সৈয়দপুর উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ বলেন,আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ রয়েছে। তিনি জানান বয়স্ক ভাতা প্রাপ্তি ক্ষেত্রে বয়সসীমা পুরুষ ৬৫ বছর,মহিলাদের বয়স ৬২ বছর হতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদনের সঙ্গে তাদের পরিচয়পত্র (সূবর্ণ নাগরিক কার্ড) কার্ড থাকতে হবে। অনলাইনের আবেদনের সঙ্গে নগদ একাউন্ট খোলা মোবাইল নম্বর দিতে হতে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ