• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মৈত্রী-বন্ধন-মিতালী এক্সপ্রেসে নতুন ভাড়া

সিসি নিউজ ডেস্ক।। ডলারের মূল্য বৃদ্ধি ও ট্রাভেল ট্যাক্সের পরিমাণ বাড়ায় আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। আগামী ১০ নভেম্বর থেকে নতুন ভাড়া কার্যকর হবে।

আজ রোববার রেলওয়ের উপপরিচালক (ইন্টারচেঞ্জ) মিহরাবুর রশিদ খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-কলকাতার মধ্যে চলাচল করা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এসি সিটের বর্তমান ভাড়া ৪ হাজার ৭৯৫ টাকা। ১০ নভেম্বর থেকে একটি এসি সিটের জন্য ৪ হাজার ৯০০ টাকা ভাড়া আদায় করবে রেল। একইভাবে ৭০ টাকা বাড়িয়ে এসি চেয়ার আসনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬০০ টাকা।

ঢাকা-কলকাতার মধ্যে চলাচল করা আরেক ট্রেন বন্ধন এক্সপ্রেসে বর্তমানে এসি সিটে ২ হাজার ৯০০ টাকা ভাড়া আদায় করা হয়, যা ১০ নভেম্বর থেকে ২ হাজার ৯৫০ টাকায় উন্নীত হবে। ৩৫ টাকা বাড়িয়ে এসি চেয়ারে ২ হাজার ৩০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

ঢাকা-শিলিগুড়ির মধ্যে চলাচল করা মিতালী এক্সপ্রেস ট্রেনে এসি বার্থ আসনের বর্তমান ভাড়া ৬ হাজার ৫৭০ টাকা, যা বাড়িয়ে ৬ হাজার ৭২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১১০ টাকা বাড়িয়ে এসি সিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৯০ টাকা। আর ৭৫ টাকা বাড়িয়ে এসি চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮৬০ টাকা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ