• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

প্রধান বিচারপতির বাসভবনে হামলা: জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের বক্তব্য সরকারের প্রত্যাখ্যান

সিসি নিউজ ডেস্ক।। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) ঢাকায় প্রধান বিচারপতির বাসভবন, অন্য বিচারকদের বাসস্থান ও সাংবাদিকদের ওপর হামলা সম্পর্কে যে বিবৃতি দিয়েছে, সরকার তা প্রত্যাখ্যান করেছে।

ওএইচসিএইচআর মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেওয়া ওই বিবৃতিতে বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি বলেছে, গত ২৮ অক্টোবর ঢাকায় বিরোধী দলের প্রতিবাদ কর্মসূচির সময় প্রধান বিচারপতির বাসভবন, বিচারকদের বাসস্থান ও সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে, তাতে বিক্ষোভকারী ও মোটরসাইকেলে আসা মুখোশধারী ব্যক্তিরা অংশ নিয়েছে, যাদের সরকারি দলের সমর্থক বলে মনে হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে হাইকমিশনারের দপ্তরের ওই বক্তব্য প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয় বলেছে, বিরোধী বিএনপির কর্মীরা ওই হামলা করেছে। আর হাইকমিশনারের দপ্তর দুর্ভাগ্যজনকভাবে বিএনপির অপপ্রচারের ফাঁদে পড়েছে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বুধবার সাংবাদিকদের বলেছেন, ওএইচসিএইচআর-এর বিবৃতির বেশ কিছু বিষয় ত্রুটিপূর্ণ। এতে আসল ঘটনার প্রতিফলন ঘটেনি। তাদের তথ্যে ঘাটতি আছে। আর এ রকম প্রতিষ্ঠানের তথ্যে ঘাটতি থাকা খুবই দুঃখজনক।

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ