• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অর্থমন্ত্রী হলেন আবুল হাসান মাহমুদ আলী

সিসি নিউজ ডেস্ক।। বাংলাদেশের নতুন অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী।

দশম জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা টানা চতুর্থবারের এই সংসদ সদস্য একাদশ জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

২০০৮ সালের ৩১ ডিসেম্বরের নির্বাচনে নবম জাতীয় সংসদে তিনি প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। নবম জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, পরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

আবুল হাসান ২০০১ সালে আওয়ামী লীগে যোগ দেন এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হন। ২০০২ সালে তিনি কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য হন। উৎস: ঢাকা পোস্ট

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ