• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বছরে ৪ বার নিয়োগের নির্দেশনা শিক্ষামন্ত্রীর

সিসি নিউজ ডেস্ক।। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট মেটাতে বছরে অন্তত চারবার শিক্ষক নিয়োগের জন্য এনটিআরসিএকে নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

আজ সোমবার রাজধানীর ইস্কাটনে বেসরকারি নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অফিসে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এ নির্দেশনা দেন।

শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষক নিয়োগকে আরও ত্বরান্বিত করতে এমপিও নীতিমালায় সংশোধনের প্রয়োজন হলে সে বিষয়ে সুপারিশ করতে এনটিআরসিএয়ের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

মতবিনিময় সভায় এনটিআরসিএয়ের চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজমসহ এনটিআরসিএয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ