সিসি নিউজ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা বীর বিক্রম ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন আমাদের দেশের উন্নয়নের জন্য দরকার উদ্ভাবনী শক্তি। তবেই আমরা বিদেশী নির্ভরতা কমাতে পারব। এজন্য সবাইকে নিয়ে এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৬টার দিকে নীলফামারীর সৈয়দপুরে ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টে আয়োজিত সারাদেশব্যাপী সোলার ইরিগেশন দ্রুত বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুর বিবাগীয় কার্যালয় এ আলোচনা সভার আয়োজন করে।
উপদেষ্টা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাক্রমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কৃষকদের মাঝে সৌর বিদ্যুৎ বিক্রয়ের প্রকল্প গ্রহন করেন। এই প্রকল্প অধিনে ২১ টি জেলা ৩২ টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন বহু কৃষক উপকৃত হয়েছে। বিদ্যূতের চাহিদা পুরণে আমাদের সৌর শক্তিকে কাজে লাগাতে হবে।
ড. তৌফিক বলেন, উন্নত রাস্ট্রগুলো অতিরিক্ত কার্বণ নি:সরণ করছে। এতে আমদের মতো রাষ্ট্র ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ জন্য তারা আমাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, নেসকো পিএলসি চেয়ারম্যান সৈয়াদ মাসুদ আহম্মেদ চৌধুরী বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান দেবাশীষ চক্রবতী, নেসকো পিএরসি ব্যাস্থাপনা পরিচারক জাকিউল ইসলাম, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবার রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক রুপালী মন্ডল, দিনাজপুরের ভাবপ্রাপ্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধরী, নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর ইসলাম প্রমূখসহ রংপুর বিভাগের সব উপজেলার উপজেলা ও ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং উপকারভোগী কৃষকরা ।
একই দিনে সকালে দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসন ও দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ আয়োজিত সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প পরিদর্শনে যান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম। উপজেলার আংগারপাড়া ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে তিনি বক্তব্য রাখেন।
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিনের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য দেবাশীষ চক্রবর্তী, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ও নেসকোর চেয়ারম্যান ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী, নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জিএম সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যানগণ, সুবিধাভোগী ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
এর আগে তিনি ঐ এলাকায় স্থাপিত সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প পরিদর্শন ও সুবিধাভোগীদের খোঁজ-খবর নেন। এসময় সুবিধাভোগীরা সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্পের মাধ্যমে তাদের সুবিধার কথা তুলে ধরে বক্তব্য দেন। এদিকে পাইলট প্রকল্প হিসেবে সারাদেশে ২ হাজার সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প স্থাপনের কাজ চলছে জানা যায়।
২০২১ সালের ডিসেম্বর মাসে ৩২০ ওয়াটের ৪৫ টি সোলার প্যানেল দিয়ে প্রায় ২৮ লক্ষ টাকা দিয়ে দিনাজপুর পল্লী বিদ্যুৎ বিদ্যূতায়ন বোর্ডের আওতায় নির্মাণ করে এ সেচ পাম্পের সত্ত্বাধিকারী আব্দুল মান্নান। এরমধ্যে সরকার প্রায় ১৮ লক্ষ টাকা ভর্তুকি প্রদান করে। এই সেচ পাম্প দিয়ে প্রায় ২৫ একর আবাদী জমিতে সেচ দেওয়া হয় এবং অবশিষ্ট উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। ২০২১ সালের ডিসেম্বর থেকে এপর্যন্ত প্রায় ১৭ হাজার ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এটা থেকে নির্ধারিত মূল্যে পাবে ওই পাম্পের সত্ত্বাধিকারী।