• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জমে উঠেছে সৈয়দপুর বাংলা লায়ন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট

সিসি নিউজ॥ সৈয়দপুর শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে বাংলা লায়ন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট জমে উঠেছে। অনুকুল আবহাওয়া আর নিয়মিত প্রায় পাঁচ শতাধিক দর্শকের উপস্থিতিতে প্রাণ ফিরেছে এ জনপদের ক্রিকেটাঙ্গনের।

জাতীয় দলের সাবেক উইকেট কিপার মুখতার সিদ্দিকী থেকে শুরু করে মো: হুমায়ুন কবীর, মো: কালিম, রবিউল ইসলাম, সাদ্দাম হোসেনের উত্তরসুরি বাংলাদেশ অনুধ্বৃ-১৯ জাতীয় দলের ফাষ্ট বোলার ও বিপিএল কুমিল্লার হয়ে অংশ নেওয়া  রোহানাত দৌলা বর্ষন এ জনপদের ক্রিকেটাঙ্গনকে সমৃদ্ধ করেছেন। এবার তাদের পথ অনুসরণ  ও বড় হওয়ার স্বপ্ন নিয়ে এ টুর্ণামেন্ট মাতিয়ে তুলেছে এ অঞ্চলের উদীয়মান ক্রিকেটাররা। প্রতিটি খেলায় ক্রিকেটাররা প্রতিভার বিচ্ছুারিত আলো ছড়িয়ে মেলে ধরছেন নিজেকে।  টুর্ণামেন্টটির দশম খেলায় নিজের আগমনী বার্তা দেন দিনাজপুরের উদীয়মান তরুন বাহাতি ব্যাটার অনিশ। শুক্রবার (১ মার্চ) সকালের ঝলমল রোদে সিম সহায়ক বোলিং উইকেটে মাত্র ৫১ বলে অপরাজিত ১০১ রান করে মেধার পরিস্ফুটন ঘটান। তিনি তার সেঞ্চুরীতে ৬টি ৪ ও ৯টি ৬ হাঁকিয়ে টুর্ণামেন্টে দ্রুত শতাধিক রান তোলেন।

এদিন, টস জিতে পার্বতিপুর ফিল্ডিং নেয়। ব্যাট করতে নেমে দিনাজপুরের দলটির মারমুখি ব্যাটিংয়ে ওপেনার অনিশের ৫৪ বলে অপরাজিত সেঞ্চুরি, আইনুল  ও মারুফ হাফ সেঞ্চুরীতে ২২৬ রান সংগ্রহ করে। জবাবে পার্বতিপুর ক্রিকেট ক্লাব ১৫ ওভার ২ বল খেলেই গুটিয়ে যায়। তারা ১০৫ রানে অল আউট হলে দিনাজুরের দলটি ১২১ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে।

সাবেক জাতীয় ক্রিকেটার বিশিষ্ট শিল্পোপতি হুমায়ুন কবীরের সার্বিক পৃষ্টপোষকতা ও  স্থানীয় তরুন ক্রীড়া সংগঠক আজিজুল ইসলাম মিলন, সাবেক ছাত্রলীগ নেতা মো: মোশারফ হোসেন, সাবেক ক্রিকেটার মো: সুমন, মো: নাসিম, ক্রিকেটার মো: জুয়েল, ক্রিকেটার আল ইমরান হৃদয়ের সমন্বিত উদ্যগে মহান ভাষার মাসে ২২ ফেব্রুয়ারী এ টুর্ণামেন্ট উম্মোচন হয়। নীলফামারী-৪ আসনের এমপি আলহাজ্ব সিদ্দিকুল আলম এর উদ্বোধন করেন। রংপুর,দিনাজপুর ঠাকুরগাঁও, সৈয়দপুর, পীরগাছা, রাজশাহী, পার্বতিপুরের মিলে ২৪ টি ক্লাব ও একাডেমি দলের ক্রিকেটাররা নক আউট পদ্ধতির এ প্রতিযোগিতায় মাঠ মাতাচ্ছেন। প্রতিটি ম্যাচ পরিচালনা করছেন বিসিবির প্রশিক্ষিত আম্পায়ার মমতাজ সিদ্দিকী ও নাদিম শেখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ