• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেন থেকে মাদক কারবারি আটক

সিসি নিউজ।। ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন থেকে মোঃ মানিক (২৭) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ। রোববার রাত ৯টার দিকে সৈয়দপুর প্রবেশের সময় ‘ছ’ বগি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বিলম্বে ছেড়ে আসা ট্রেনটি পার্বতীপুর ছাড়ার পর সন্দেহভাজন যাত্রীদের তাল্লাশি করা হচ্ছিল। এ সময় ছ বগিতে মানিক নামের ওই যাত্রী ব্যাগ তল্লাসী কালে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৪০ পিচ বুপ্রেনরফিন ইনজেকশন পাওয়া যায়। মানিক নওগাঁ জেলার আত্রাই উপজেলার মৃত বাচ্চু শেখের ছেলে।

সৈয়দপুর রেলওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মানিক জড়িত থাকার বিষয়টি শিকার করেছে৷ এ ব্যাপারে তার বিরুদ্ধে সৈয়দপুর রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি। পরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ