• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নাট খুলে পড়ায় দেড় ঘণ্টা আটকা সুন্দরবন এক্সপ্রেস

সিসি নিউজ ডেস্ক।। ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের চলন্ত অবস্থায় চাকায় ত্রুটি দেখা দেয়। আজ মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে ট্রেনটি রাজবাড়ী রেলওয়ে স্টেশনে পৌঁছে। পরে ট্রেনটি মেরামত করা হয়। এজন্য মেরামতের পর ট্রেনটি ১ ঘণ্টা ১০ মিনিট পর রাজবাড়ী স্টেশন ছেড়ে যায়।

ট্রেনটির ইলেকট্রিশিয়ান আরিফুল ইসলাম জানান, পথের মধ্যে ট্রেনটির ‘ঝ’ বগির চাকার নাট খুলে যায়। ১০টা ৫০ মিনিটে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে পৌঁছালে সেখানে চাকা মেরামত করা হয়। এরপর ১২টায় রাজবাড়ী স্টেশন ছেড়ে যায় ট্রেনটি।

রাজবাড়ী রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুর রহমান জানান, আজ সকাল ৮টা ১৫ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস কমলাপুর থেকে ছেড়ে আসে। ১০টা ৫০ মিনিটে ট্রেনটি রাজবাড়ী স্টেশনে পৌঁছায়। এসময় ট্রেনটির পরীক্ষা করতে গেলে দেখা যায়, ‘ঝ’ বগির চাকার একটি নাট খুলে পড়ে গেছে। পরে সেটি মেরামত করে ১২টার দিকে ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়। উৎস: সমকাল


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ