• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে হজের নামে প্রতারণা: মোয়াল্লেম সহ ২ জন কারাগারে

সিসি নিউজ।। নীলফামারীতে হজে পাঠানোর নামে প্রতারণার মামলায় মাদ্রাসা শিক্ষকসহ দুই জন গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলি মুন্সিপাড়া কামিল মাদ্রাসার প্রভাষক মো. নুরুল্যাহ বুলবুল (৪২)। তিনি জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের উত্তরাশষী গ্রামের মাওলানা মো. ইউসুফ আলীর ছেলে।

অপরজন হলেন একই ইউনিয়নের সিংদই গ্রামের মৃত ওমর আলীর ছেলে মো. আবু সাঈদ ওরফে জমির হাফেজ (৪৭)। বিকালে তাদেরেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, জেলা সদরের কুখাপাড়া গ্রামের কাজী রায়হানুজ্জামান রোমান (৩৮) ও তার মা কাজী সেবেকা হক বকুলকে (৫৬) এবারের হজে পাঠানোর নামে দিয়া ইন্টারন্যাশনাল হজ এজেন্সির মোয়াল্লেম মাদ্রাসার প্রভাষক মো. নুরুল্যাহ বুলবুল ও মো. আবু সাঈদ ওরফে জমির হাফেজ প্রতারণার মাধ্যমে দুই দফায় ১২ লাখ ৪২ হাজার টাকা গ্রহন করেন। সে উদ্দেশ্যে তাদের পাসপোর্টসহ অন্যান্য কাগজ গ্রহন করে ওই এজেন্সির মাধ্যমে প্রশিক্ষণ করান।

এরপর হজে পাঠানোর সময় শেষ হলেও নানা অজুহাত দেখিয়ে সময়ক্ষেপন করতে থাকলে প্রতারণার বিষয়টি প্রকাশ পায়। এ ঘটনায় কাজী রায়হানুজ্জামান রোমান বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করলে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মামলার বাদি কাজী রায়হানুজ্জামান রোমান বলেন, ‘হজে পাঠানোর জন্য তারা গত বছরের ১৫ নভেম্বর তিন লাখ ৮২ হাজার গ্রহন করে আমার এবং আমার মায়ের পাসপোর্টসহ অন্যান্য কাগজপত্র গ্রহন করেন। বিশ্বাস স্থাপনের জন্য দিয়া ইন্টারন্যাশনাল হজ এজেন্সির মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন আমাদেরকে।

এরপর চলতি জুন মাসের মাসের ৫ তারিখে ফ্লাইটের কথা বলে গত ১৪ মে সকাল ১০টার দিকে চেকের মাধ্যমে আট লাখ ৬০ হাজার টাকা গ্রহন করেন। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে টাকা ফেরত চাইলে আমাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকী প্রদান করেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে থানায় মামলা হলে তাদেরকে গ্রেপ্তার করে বিকালে সিনিয়র জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট সহদেব চন্দ্র রায়ের আদালতে পাঠানো হয়। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ