• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

নীলফামারীতে কাল আসছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান

সিসি নিউজ।। নীলফামারীতে কাল শুক্রবার সকালে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা দিবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। জেলা শহরের বড়মাঠে আয়োজিত ওই সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতিমধ্যে।

বৃহস্পতিবার বিকালে শহরের আল হেলাল একাডেমি চত্বরে জেলা জামায়াতের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিৎ করেছেন। ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার সকালে নীলফামারী পৌরসভা মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলন হবে। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান। সভায় আরো অংশগ্রহন করবেন কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মো. মাহাবুবুর রহমান বেলাল।

এসময় জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিরেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক জেলা আমীর আব্দুর রশীদ, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আন্তাজুল ইসলাম, প্রচার সম্পাদক মো. ছাদের হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মনিরুজ্জামান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ