• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন |

কর্পোরেট গণমাধ্যমের সংবাদকর্মীদের স্বাধীনতা নেই- মাহমুদুর রহমান

সিসি নিউজ।। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, আমরা পুরোপুরি স্বাধীন তো নই। বাংলাদেশের গণমাধ্যম একটা কর্পোরেট গণমাধ্যম। যতদিন একটি দেশের গণমাধ্যম কর্পোরেটরে অধীনে থাকবে, কর্পোরেট স্বার্থের অধীনে থাকবে, ততদিন আপনি প্রকৃত স্বাধীনতা পাবেন না। সাংবাদিকরা তাদের মন খুলে লিখতে পারবে না। সেদিক থেকে আমি বলতে চাই, আসলে গণমাধ্যম কর্পোরেট প্রত্যাহার হওয়া উচিত। আমার দেশ পত্রিকা কোন কর্পোরেটের অধীনে ছিল না। আমার দেশ দেশের কথা বলবে, জনগনের কথা বলবে।

আজ শুক্রবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এখনো দেশে ফ্যাসিবাদ সরকারের পেতাত্মা আছে, মিডিয়াতেও আছে। এসব পেতাত্মাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সংঘবদ্ধ ভাবে লড়াই করতে হবে। আমরা যেটা চাই-চাচ্ছি, সংবাদপত্রে আমরা যেন সত্য কথা তুলে ধরতে পারি। মুক্ত ভাবে মত প্রকাশ করতে পারি। সংবাদপত্রের স্বাধীনতা যেন সমুন্নত রাখতে পারি। আর এ সংগ্রাম আমরা করে যাচ্ছি প্রায় ১৭-১৮ বছর ধরে। আমরা আশা করবো এ সরকার আমাদেরকে সহযোগিতা করবে। এ সরকারের কাছে প্রত্যাশা করবো, ব্যাক্তি স্বার্থের উর্দ্ধে উঠে আমরা সামগ্রিকভাবে যেন সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে সর্বাগ্রে স্থান দেই। সকলেই এক সাথে কাজ করি।

উল্লেখ্য যে, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ছাত্র আন্দোলনে নিহত রংপুরের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার উদ্দেশ্যে ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর আসেন। পরে তিনি সড়ক পথে রংপুরে উদ্দেশ্যে যাত্রা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ