• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

আদালত চত্বরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিল–ঘুষি

সিসি নিউজ ডেস্ক।। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সোলাইমান হত্যা মামলার আসামি সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনউদ্দিন কাদিরের আদালতে সিআইডি সাত দিনের আবেদন করলে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান।

এর আগে কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয় আনিসুল হককে। মামলার শুনানি শেষে বের হওয়ার পথে বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ আনিসুল হককে কিল–ঘুষি মারে। পরে পুলিশ দ্রুত নিরাপত্তাবেষ্টনী তৈরী করে তাঁকে প্রিজন ভ্যানে তুলে কারাগারে পাঠায়।

বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান বলেন, ছাত্র আন্দোলনে সিদ্ধিরগঞ্জে মাদ্রাসাছাত্র হাফেজ মো. সোলাইমান নিহত হয়। এ ঘটনায় নিহত ছাত্রের দুলাভাই সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তিন নম্বর আসামি করা হয়েছে।

আজ সোমবার এই মামলায় আনিসুল হককে আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করেন সিআইডির তদন্ত কর্মকর্তা। মামলার শুনানি শেষে আনিসুল হকের চার দিনের রিমান্ড দেন আদালত।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকায় মাদ্রাসাছাত্র মো. সোলাইমান নিহত হয়। পরে ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ