• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারী পৌরসভায় ৪ হাজার ৬২১ জনের মাঝে ভিজিএফ চাল বিতরণ

সিসি নিউজ।। নীলফামারী পৌরসভায় পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে চার হাজার ৬২১ পরিবারে বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে পৌরসভা চত্বরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এসময় পৌরসভার প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, জেলা মহিলাদলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন,‘দরিদ্র ও অসহায় মানুষের পাশে প্রতিবারের ন্যায় এবারও চাল প্রদান করা হচ্ছে। ঈদের সময় যেন এসব অসহায় দরিদ্র মানুষ একটু স্বস্তি পায়, সেই লক্ষেই এই চাল বিতরণ। এটি শুধু একটি সহায়তা নয়, বরং ঈদের আনন্দে সবাইকে শামিল করার উদ্যোগ’।
পৌর প্রশাসক মো. সাইদুল ইসলাম জানান, পৌর সভার নয়টি ওয়ার্ডের সুবিধাবঞ্চিত চার হাজার ৬২১ পরিবারের মাঝে ৪৬ দশমিক ২১০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। প্রতি পরিবার চাল পেয়েছে ১০ কেজি করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ