• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে দশ হাজার গাছের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন

সিসি নিউজ।। নীলফামারীতে সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে দশ হাজার গাছের চারা বিতরণ শুরু হয়েছে।
জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় সারাদেশ ব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে চারা উত্তোলন (৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় এসব চারা বিতরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে (৯ অক্টোবর) সামাজিক বনায়ন নার্সারীতে প্রধান অতিথি থেকে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
সামাজিক বন বিভাগ নীলফামারীর ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম এতে সভাপতিত্ব করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, ছাত্র প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান আশিক, এনসিপি জেলা সমন্বয় কমিটির দপ্তর সম্পাদক আখতারুজ্জামান, ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সেক্রেটারী সেলিম উদ্দিন ও নীলফামারী সরকারী কলেজ শাখার সভাপতি হাসান আলী উপস্থিত ছিলেন।
সামাজিক বন বিভাগ নীলফামারীর ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, ফলদ-বনজ-ঔষুধী গাছের চারা বিতরণ করা হচ্ছে ব্যক্তি, প্রতিষ্ঠান ও শিক্ষার্থী পর্যায়ে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ