• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

অস্বীকার করলেন পাপন

পাপনখেলাধুলা ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেনকে না খেলানোর কারণ হিসেবে তাকে উদ্ধৃত করে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয় বলে দাবী করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

একই সঙ্গে ‘শৃঙ্খলা বিরোধী’তায় নয় বরং ব্যাটিং ফর্মে না থাকার কারণে নাসির হোসেনকে খেলানো হয়নি বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার প্রকাশিত একটি দৈনিক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি আরো জানিয়েছেন মাশরাফি বিন মতুর্জার অবসরের বিষয়ে কোনো আলাপ হয় নি এবং এই মুহূর্তে টাইগার অধিনায়কের অবসরের প্রশ্নই ওঠে না।

এর আগে রবিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে উদ্ধৃত করে বাংলাদেশের গণমাধ্যমে অনেকগুলো খবর প্রকাশিত হয় যাতে বলা হয়েছিল মাশরাফি অবসর নিচ্ছেন এবং নাসিরের শৃঙ্খলা নেই যে কারণে তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলানো হয়নি।

কাউকে এরকম কোনো সাক্ষাৎকার দেননি উল্লেখ করে বিসিবি সভাপতি আরো বলেন অন্য কারো মুখের কথা তার কথা হিসেবে চালিয়ে দেওয়া হতে পারে।

তাসকিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী নিয়ে আইসিসিতেও কথা বললেন বলে জানিয়েছেন পাপন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ