• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

খাঁটি মধু চেনার উপায়

jar of honey with honeycomb on wooden table

jar of honey with honeycomb on wooden table

লাইফস্টাইল ডেস্ক: মধু প্রাকৃতিক খাবার। মিষ্টি স্বাদের এই খাবার স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। আর খেতেও সুস্বাদু।

তবে বাজার থেকে মধু কিনতে গেলে অনেকেই ভয়ের মধ্যে থাকেন। কেননা, নকল মধুর ভিড়ে খাঁটি মধু কোনটি, সেটি চেনাই মুশকিল হয়ে যায়। তাই বলে কি মধু খাওয়া বন্ধ থাকবে?
একটু সতর্ক হয়ে কিছু বিষয় খেয়াল রাখলেই কিন্তু বুঝবেন, আসল ও নকল মধু কোনটি।
প্রাকৃতিক মধু কারখানায় উৎপন্ন করা হয় না। তবে অনেকেই কারখানায় উৎপন্ন করে মধুকে প্রাকৃতিক হিসেবে বাজারে চালায়। তাই অনেক সময় খাঁটি মধু চেনা মুশকিল হয়ে পড়ে। বিশেষজ্ঞরা দেখেছেন, নকল মধুগুলোতে বেশি লাভের জন্য চিনি মিশ্রিত সিরাপ মেশানো হয়। এতে মিষ্টির পরিমাণ বাড়ে। নকল মধু খেলে স্বাস্থ্যের কোনো লাভই হয় না। উল্টো স্বাস্থ্য ঝুঁকির মধ্যেও পড়তে পারে। আর নকল জিনিস কিনলে টাকার অপচয় তো হয়ই।
স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড টিম জানিয়েছে নকল মধু চেনার কিছু উপায়ের কথা।
আঙুলের পরীক্ষা
সামান্য মধু বৃদ্ধাঙ্গুলে নিন। এর পুরুত্ব দেখুন। আসল মধু অনেক বেশি আঠালো হবে।
পানির পরীক্ষা
একটি খালি গ্লাসে পানি নিন। এর মধ্যে এক টেবিল চামচ মধু ঢালুন। নকল মধু খুব দ্রুত পানির সঙ্গে মিশে যাবে। আর আসল মধু গ্লাসের তলানিতে গিয়ে জমতে থাকবে। পানিতে মিশতে সময় নেবে।
ভিনেগার পরীক্ষা
মধুর মধ্যে সামান্য পানি ও দুই থেকে তিন ফোঁটা ভিনেগার দিন। যদি ফোমের মতো তৈরি হয়, তাহলে বুঝবেন মধুটি নকল।
এ ছাড়া মধু দেখলেও অনেক সময় বোঝা যায় নকল কি না আসল।
নকল মধু
১. ফোম হয়।
২. একটু টকটক গন্ধ থাকে বা গন্ধ তেমন ভালো হয় না।
৩. সহজে ঝরে যায়, পাতলা হয়।
৪. তলানিটা খসখসে থাকে।
৫. স্তরগুলো আলাদা করা যায়।
আসল মধু
১. ফোম হয় না।
২. সব সময় পুরু থাকে।
৩. তলানিটা মসৃণ হয়।
৪. মধুর স্বাভাবিক সুন্দর গন্ধ থাকে।
৫. স্তরগুলো আলাদা থাকে না।
এখন আপনি জানলেন, কীভাবে আসল ও নকল মধু চিনবেন। তাহলে কেনার সময় একটু সতর্ক হবেন নিশ্চয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ