• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

স্কুল পর্যায়ের নিবন্ধন পরীক্ষা ১৩ মে

সিসি নিউজ: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে ত্রয়োদশ শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে।

স্কুল-২ ও স্কুল পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট ৬ মে’র পরিবর্তে আগামী ১৩ মে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এনটিআরসিএ। এর আগে কলেজ পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট ৭ মে’র পরিবর্তে ১৩ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নেওয়ার সিদ্ধান্ত হয়।

দেশের কয়েকটি জেলায় ৬ ও ৭ মে ইউনিয়ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। অনেক পরীক্ষার্থী রয়েছেন যারা ইতিমধ্যে শিক্ষকতায় ঢুকেছেন এবং নিবন্ধন সনদ না থাকায় এমপিও পাচ্ছেন না। আবার অনেকে রয়েছেন, স্কুলের নিবন্ধন রয়েছে কিন্তু কলেজের নিবন্ধন সনদের জন্য পরীক্ষা দেবেন।

অনেকেই ভোট নেওয়ার কাজে ব্যস্ত থাকবেন। আবার প্রিলিমিনারি পরীক্ষার জন্য জেলা সদরে যেতে হবে। সব মিলিয়ে অনেকেই চাচ্ছিলেন ৬ ও ৭ মে’র দুটি পরীক্ষাই পেছানো হোক।

এবার ২০টি জেলায় শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি এবং আটটি বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা নেওয়া হবে। স্কুল ও কলেজ পর্যায়ে প্রিলিমিনারিতে উত্তীর্ণদের যথাক্রমে আগামী ১২ ও ১৩ অাগস্ট লিখিত পরীক্ষায় বসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ