• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন বাংলাদেশ

সিসিখেলাধুলা ডেস্ক: তাজিকিস্তানের দুশানবেতে এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

দুশানবের অ্যাভিয়েটর স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশ ৪-০ গোলে হারিয়েছে ভারতকে। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন তহুরা। একটি গোল করেছেন আনুচং।

এরআগে শনিবার তাজিকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করে তহুরা, মার্জিয়া, মনিকা, আখি, অনুচিং মোগিনিরা।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ের পর গত বৃহস্পতিবার নেপালকে ৯-০ গোলে উড়িয়ে দেয় লাল-সবুজের মেয়েরা। নেপালের বিপক্ষে সে ম্যাচে হ্যাটট্রিক করেন অধিনায়ক মার্জিয়া ও অনুচিং মগিনি।

গত বছর নেপালকে তাদের মাটিতে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশের কিশোরীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ