খেলাধুলা ডেস্ক: তাজিকিস্তানের দুশানবেতে এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
দুশানবের অ্যাভিয়েটর স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশ ৪-০ গোলে হারিয়েছে ভারতকে। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন তহুরা। একটি গোল করেছেন আনুচং।
এরআগে শনিবার তাজিকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করে তহুরা, মার্জিয়া, মনিকা, আখি, অনুচিং মোগিনিরা।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ের পর গত বৃহস্পতিবার নেপালকে ৯-০ গোলে উড়িয়ে দেয় লাল-সবুজের মেয়েরা। নেপালের বিপক্ষে সে ম্যাচে হ্যাটট্রিক করেন অধিনায়ক মার্জিয়া ও অনুচিং মগিনি।
গত বছর নেপালকে তাদের মাটিতে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশের কিশোরীরা।