• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন |

গুজরাটের মুখোমুখি আজ সাকিবের কেকেআর

KKR-Gujrat-খেলাধুলা ডেস্ক: কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায় মুখোমুখি হচ্ছে গুজরাট লায়ন্স আর কলকাতা নাইটরাইডার্স।
এবারের আইপিএলের মাঝপথ কিংবা তারও পরবর্তী কয়েকটি রাউন্ড শীর্ষস্থান দখল নিয়ে লড়াই চলছিল কেকেআর এবং গুজরাট লায়ন্সের মধ্যে। সেই লড়াইয়ের অবসান ঘটিয়ে দীর্ঘ সময়ের জন্য শীর্ষস্থান দখল করে রয়েছে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দারাবাদ। আজই পয়েন্টে তাদের ছুঁয়ে ফেলার সুযোগ গুজরাট কিংবা কেকেআরের।
কারণ, সমান ১২ ম্যাচ শেষে এই দুই দলেরই অর্জন ১৪ পয়েন্ট করে। তবে রান রেটে এখনও পর্যন্ত এগিয়ে কেকেআর। ১৪ পয়েন্ট করে নিয়ে রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্সও। গুজরাট এবং কেকেআরের আজ যে জিতবে তাদেরই পয়েন্ট হয়ে যাবে ১৬।
কন্যা সন্তানের বাবা হওয়ার জন্য মাঝে নেদারল্যান্ডস চলে গিয়েছিলেন গুজরাট অধিনায়ক সুরেশ রায়না। যে কারণে আইপিএলের ৯ বছরের ইতিহাসে প্রথম একটি ম্যাচ মিস করলেন তিনি। আগের ম্যাচে আরসিবির বিপক্ষে খেলতে পারেননি গুজরাট অধিনায়ক। ওই ম্যাচে গুজরাটের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স। তবে, অধিনায়কের ফেরাতে আবারও উজ্জীবিত হযে উঠেছে গুজরাট।
অপরদিকে টানা দুটি ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে কেকেআর। ইডেন গার্ডেন্সে আগের ম্যাচেই গুজরাটের কাছে হেরেছিল সাকিব আল হাসানরা। এরপরের ম্যাচে বিরাট কোহলির কাছে হারতে হয়েছিল তাদের। যদিও কোহলির ক্যাচ ছেড়ে দারুণ সমালোচনার মুখে কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। দুই হারের ক্ষত ভুলে কী আজ স্বরূপে ফিরতে পারবে নাইটরা! তারওপর, ইনজুরির কারণে আজ কেকেআর দলে পাচ্ছে না সেরা তারকা আন্দ্রে রাসেলকে। তার পরিবর্তে খেলতে পারেন আজ আরেক ক্যারিবিয়ান জ্যাসন হোল্ডার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ