• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :

নিউইয়র্ক যাচ্ছেন এরশাদ

এরশাদঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পাঁচ দিনের ব্যক্তিগত সফরে আমেরিকার নিউইয়র্ক যাচ্ছেন। ১৭ জুলাই রবিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানে তিনি ঢাকা ত্যাগ করবেন।
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, জাপা চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় এবং ব্যক্তিগত সচিব মেজর অব. খালেদ আকতার এরশাদের সফরসঙ্গী হিসেবে থাকবেন।
জাপা চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এরশাদের এই সফরটি ব্যক্তিগত হলেও সেখানে তিনি প্রবাসীদের এবং আমেরিকা জাতীয় পার্টি আয়োজিত দুটি সম্বধর্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
২৩ জুলাই জাপা চেয়ারম্যানের দেশে ফিরে আসবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ