• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন |
শিরোনাম :

ব্রাজিল, আর্জেন্টিনা মাঠে নামছে রাতে

olimpic1470308284খেলাধুলা ডেস্ক : পাঁচবার বিশ্বকাপ, আটবার কোপা আমেরিকা, চারবার কনফেডারেশন কাপ ও পাঁচবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। কিন্তু কখনোই অলিম্পিক ফুটবলে সোনা জেতা হয়নি সেলেসাওদের। ব্রাজিলের সেই আক্ষেপ ঘোচানোর মিশন শুরু হচ্ছে আজ।

রিও অলিম্পিকের উদ্বোধন হবে আগামীকাল শুক্রবার। তবে গতকাল মেয়েদের ফুটবলে সোনার লড়াই শুরু হয়ে গেছে। চীনকে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে ব্রাজিলের মেয়েরা। আজ মাঠে নামছেন নেইমাররা।

ব্রাসিলিয়ার স্টাডিও নাসিওনাল মানে গারিঞ্চাতে ‘এ’ গ্রুপে নেইমারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
একই দিন মাঠে নামছে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাও। ২০০৪ ও ২০০৮- টানা দুবার সোনা জেতা আর্জেন্টিনার প্রতিপক্ষ পর্তুগাল। রিও ডি জেনিরোর অলিম্পিক স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৩টায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ