• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :

কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি

%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bfখেলাধুলা ডেস্ক: তৃতীয়বারের মতো কাবাডি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৭ অক্টোবর থেকে ভারতের আহমেদাবাদে শুরু হবে কাবাডি বিশ্বকাপের অষ্টম আসর।
১২টি দল নিয়ে মাঠে গড়াবে এবারের কাবাডি আসর। আসর শুরুর একদিন পর ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের লড়াই শুরু হবে। এবারের কাবাডি বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস।
বারো দল দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে এবারের আসরের বিশ্বচ্যাম্পিয়ন হতে। যাতে বাংলাদেশ পড়েছে গ্রুপ-এ’তে। বাকি পাঁচ গ্রুপ সঙ্গী হলো- স্বাগতিক ভারত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। আর গ্রুপ-বি’তে লড়ছে- ইরান, থাইল্যান্ড, জাপান, যুক্তরাষ্ট্র, কেনিয়া ও পোল্যান্ড।
কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি-
৮ অক্টোবর; বাংলাদেশ-ইংল্যান্ড
১১ অক্টোবর; বাংলাদেশ-ভারত
১৩ অক্টোবর; বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া
১৭ অক্টোবর; বাংলাদেশ-অস্ট্রেলিয়া
১৯ অক্টোবর; বাংলাদেশ-আর্জেন্টিনা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ